Tuesday, September 27, 2016

prem #3

#3

রাত্রি সেদিন বাঁধছিল যখন 
মালশ্রীর মীড়,
আমার মনেও নাম না জানা
কোটি স্বপ্নের ভিড়। 
একটা দুটো উঠছিল তারা
কন্যা লগ্ন জাত,হৃদয় তখন মুষলধারা
আমি বৃষ্টি -স্নাত।
বৃষ্টি নামেবৃষ্টি থামে।
স্বপ্ন ভাঙ্গার শেষে,বৃষ্টি জলে নোনতা স্বাদ
তোমার-ও কি মেশে?



prem #2

#2

মেঘদূত কি আছে আজও ?
ওই যে দুরেআকাশের কোণে
এক টুকরো কালো মেঘ,
সে তো আমারই বুকে জমে থাকা অভিমান।
আকাশের বুক চিরে ঝরে পড়া বর্ষণ -
সে তো বৃষ্টি নয়,সে যে আমার হঠাৎ উথলে ওঠা দু:খ।
আমার মন খারাপের খবর কি
তোর কাছে পৌছে দেবে কেউ?

তুই হয়ত এখন নরম বিছানায়
সুখস্বপ্নে মগ্নপ্রিয়জনের পাশে।
হাজার মাইল দুরে তখন,
পোষা বালিশে মুখ লোকানো কান্নায়,
আমার গুমরে ওঠা নিদ্রাবিহীন রাত্রি -
কেটে যায় আজন্ম দু:খ বিলাসিতায়।